প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারি সাতভাই পাড়া নূরানি ও হাফেজিয়া মডেল মাদ্রাসার নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৪শে মার্চ ২০২৬ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম রাজু বলেন, "একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই মাদ্রাসাটি অত্র এলাকার শিশুদের সঠিক নৈতিক ও দ্বীনি শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা চাই আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানরা কুরআন ও সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হোক।"
তিনি আরও জানান, এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার পক্ষ থেকে এই ধরনের সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজের ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাদ ঢালাই কাজের সূচনা শেষে মাদ্রাসার উন্নয়ন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
স্থানীয় এলাকাবাসী মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন