প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ০৫:০৯ পিএম

অনলাইন সংস্করণ

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন একে ম মমিনুল হক

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন একে ম মমিনুল হক

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক পদে নিয়গ পেলেন একে ম মমিনুল হক। মমিনুল হক লালমনিরহাট জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন প্রকাশের জেলাজুড়ে জনপ্রতিনিধিদের মাঝে আনন্দ বিরাজ করছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন