প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সোবাহান পঁচার ছেলে রফিকুল ইসলাম রফিক, তালুক হারাটি (ডাকঘর: সাপ্টিবাড়ী), লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা। তিনি একটি চেকের মাধ্যমে ১২ লাখ টাকা গ্রহণ করেন। পরে ওই চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। এ ঘটনায় বাদী সংশ্লিষ্ট আদালতে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টে মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রফিক হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন সর্বশেষ তিনি জাতীয় পার্টির রাজনৈতিক দলে যোগ দেন।
বর্তমানে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এ বিষয়ে মামলার বাদী নবীয়ার রহমান জানান, আসামিকে ধরিয়ে দিতে বা তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে দ্রুত তাকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “পুলিশের পক্ষ থেকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
মন্তব্য করুন