প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ০৯:৫২ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার নিয়ে বৈষম্যের অভিযোগ

(মো: আব্দুল হান্নান উপজেলা প্রতিনিধি লালমনিরহাট) 

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগ উঠেছে, এই বরাদ্দ শুধুমাত্র সরকার দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেই দেওয়া হয়েছে, বিরোধীদলীয় এমপিদের নির্বাচনী এলাকাগুলোতে কোনো বরাদ্দ দেওয়া হয়নি।
এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল তো রাষ্ট্রের একটি কল্যাণমূলক তহবিল, যা দেশের সকল মানুষের জন্য। তাহলে কেনো সেটি নির্দিষ্ট একটি দলের সংসদ সদস্যদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে?
সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রী শুধু একটি দলের নয়, তিনি পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া যেকোনো সহায়তা বা অনুদান যেন দলীয় বিবেচনায় নয়, বরং দেশের সকল নাগরিকের জন্য সমানভাবে বণ্টন করা হয়—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, রাষ্ট্রীয় সহায়তা বণ্টনে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে দেশের মানুষ কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়।

মন্তব্য করুন