প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬, ১০:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
(লালমনিরহাট প্রতিনিধি)
ইরানে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে লালমনিরহাট জেলা জজ আদালত চত্বরে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, লালমনিরহাট বার শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রের উপর হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি বাজারে। এতে তেলের দাম বৃদ্ধি পেলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারী আইনজীবীরা ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবি জানান
মন্তব্য করুন