প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:১২ পিএম

অনলাইন সংস্করণ

ইয়াকুব আলী ও সুমন আহমেদের নেতৃত্বে সাপ্টিবাড়ি বাজারে ছাত্রদলের ধানের শীষের গণসংযোগ

সাপ্টিবাড়ি বাজারে সাপ্টিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন ইয়াকুব আলী, সভাপতি সাপ্টিবাড়ি ইউনিয়ন ছাত্রদল এবং সুমন আহমেদ, সাধারণ সম্পাদক সাপ্টিবাড়ি ইউনিয়ন ছাত্রদল।
গণসংযোগে বিএনপির সংসদীয় প্রার্থী রোকন উদ্দিন বাবুল–এর পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
কর্মসূচিতে ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন