প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
কালীগঞ্জ উপজেলা (লালমনিরহাট)
প্রতিনিধি: মোঃ বোরহান উদ্দিন
লালমনিরহাট-২ (আদিতমারী–কালিগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন চাইছেন তারা।
আজ ২৬ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় মাগরিব নামাজের পর আদিতমারী উপজেলার পলাশী বাজার এলাকায় এ গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নেতাকর্মীরা।
গণসংযোগে নেতৃত্ব দেন পলাশী ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মোহাম্মদ ইয়াসিন আলী। তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা লালমনিরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলুর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের ভূমিকা তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান আয়োজকরা।
পলাশী ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, “গণসংযোগে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। জনগণের এই সাড়া আমাদের আরও উৎসাহিত করেছে।”
তিনি আরও বলেন, নির্বাচনের আগ পর্যন্ত এই ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে এবং তৃণমূল পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাবেন।
মন্তব্য করুন