প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৬ এ এম
অনলাইন সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগদান করেছেন বিএনপির অঙ্গসংগঠন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মইনুল হক (৩২)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ডাউয়াবাড়ি ইউনিয়ন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাউয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আজিনুর রহমান।
অনুষ্ঠানে মোঃ মইনুল হককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তিনি জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে জমা দেন। এ সময় ইউনিয়ন জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ মইনুল হক মোঃ আলী হোসেনের পুত্র। তার বাড়ি পশ্চিম বিছনদই গ্রামে, ডাউয়াবাড়ি ইউনিয়ন, হাতীবান্ধা উপজেলা, লালমনিরহাট জেলা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে গত ৫ই আগস্টের পর দলে ব্যাপক গ্রুপিং ও সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের অভাব এবং স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য না থাকায় আমি হতাশ হয়ে পড়ি।”
তিনি আরও বলেন,
“জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল আদর্শ, নৈতিক রাজনীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করার দৃষ্টিভঙ্গি আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন