প্রকাশিত: ৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

মদাতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খেলা ভাত বা নৈশভোজ অনুষ্ঠানে এ্যাড. ফিরোজ হায়দার লাভলু

মদাতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘খেলা ভাত বা নৈশভোজ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াবিদ, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে যুব ও ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ভাত বা নৈশভোজ পরিবেশন করা হয়।

মন্তব্য করুন