প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৮ এ এম
অনলাইন সংস্করণ
শাহজাহান আলী শামীম
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের সৌন্দর্য, আর এই প্রক্রিয়ায় সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি খোলামেলা ও স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন।
এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
মন্তব্য করুন