প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট সরকারি কলেজ-এর বাংলা বিভাগে ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা জনাব ফেরদৌস ইসলাম যোগদান করেছেন। তার এই যোগদানে কলেজজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
বাংলা বিভাগের উদ্যোগে নবযোগদানকৃত এই ক্যাডার কর্মকর্তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভাগের পক্ষ থেকে জানানো হয়, একজন মেধাবী ও যোগ্য বিসিএস কর্মকর্তার আগমন বিভাগের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
সংক্ষিপ্ত বক্তব্যে ফেরদৌস ইসলাম বলেন, “লালমনিরহাট সরকারি কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যোগদান করতে পেরে আমি গর্বিত। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”
এ সময় বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, নতুন শিক্ষকের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় বিভাগ আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে।
কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে
মন্তব্য করুন