প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১২:৫৩ এ এম
অনলাইন সংস্করণ
কালীগঞ্জ প্রতিনিধি:
জ্বালানি তেল সংকটের মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কালীগঞ্জ উপজেলার চাপারহাট লাবনা ফিলিং স্টেশনে সরাসরি তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান।
বুধবার বিকেলে ফিলিং স্টেশনটিতে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের মধ্যে হঠাৎ কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। এ সময় কয়েকজন বাইকার লাইনের শৃঙ্খলা ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিলে ইউএনও তাৎক্ষণিক হস্তক্ষেপ করে লাইনে শৃঙ্খলা ফেরান এবং তেল বিতরণ স্বাভাবিক রাখার নির্দেশ দেন। তার এ পদক্ষেপে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অপেক্ষমাণ মানুষ স্বস্তি ফিরে পায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সবার জন্য সমানভাবে তেল বিতরণ নিশ্চিত করতে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
ঘটনার একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা তৈরি হলেও, সংশ্লিষ্টরা বলছেন—সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতেই মাঠ প্রশাসনের এ ধরনের তদারকি প্রয়োজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের মধ্যে হঠাৎ কয়েকজন সামনে যাওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, বয়সের দিক থেকে ওই বাইকার তার ছোট ভাই বা সন্তানের মতোই। কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য চোখে পরার মতো ছিলো না। পরিস্থিতি সামাল দিয়ে শৃঙ্খলা বজায় রাখতেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন ইউএনও মহোদয় ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান ফোন দিলে তিনি জানান, “বাইকের চাবি নিয়েছি, কিন্তু গায়ে হাত তুলি নাই । গায়ে হাত তোলার বিষয়টি সঠিক নয়।
মন্তব্য করুন