প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:২২ পিএম

অনলাইন সংস্করণ

রংপুরের সিডিডি হাউজিংয়ের প্রীতিভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
‎“আমরা আপনার স্বপ্ন নির্মাণ করি”—এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের বানিয়াপাড়ায় সিডিডি হাউজিংয়ের উদ্যোগে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানটি ছিল মিলনমেলা ও সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য উদ্যোগ। আয়োজকরা জানান, গ্রাহক ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক আস্থা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
‎প্রীতিভোজে আগত অতিথিরা সিডিডি হাউজিংয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির “স্বপ্ন নির্মাণ” প্রতিশ্রুতি বাস্তবায়নে সফলতা কামনা করেন তারা।
‎অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

‎ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান উপস্থিত সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতাই এ আয়োজনকে সফল করেছে। ভবিষ্যতেও সবাইকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন